ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

আশুগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে হত্যা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২২৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জায়গা সংক্রান্তের বিরোধের জের ধরে চাচাত ভাইয়ের ঘুষিতে মো. সোহেল মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার আড়াইসিধা বাজারের পাশের রঙিলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল একই এলাকার মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে রোকন উদ্দিন মিয়ার পরিবারের সাথে তার বড় ভাই আবুল কাশেম মিয়ার ছেলেদের কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে কাশেম মিয়ার পরিবারের আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজান মিয়া চাচাতো ভাই সোহেলকে ঝাপটে ধরে কিল ঘুষি মারে। এসময় সোহেল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আশুগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে হত্যা

আপডেট সময় : ০৭:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪