ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

সিএনজি অটোরিক্সার ৭ শ্রমিক আটক-মামলা-হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৪৩০ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেড ইউনিয়নভূক্ত সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতির ৭ জন শ্রমিককে র‌্যাব কর্তৃক আটক, মামলা ও হয়রাণির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী পুরাতন ব্রীজ এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক মালিক ও শ্রমিক অংশগ্রহন করেন। এতে জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি এড. কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশা, সংগঠনের সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আব্দুল্লাহ, জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাহার চৌধুরী, জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস মিয়া, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল কবির ও সাধারণ সম্পাদক স্বপন মিয়া প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী হিসেবে সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতির শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে নিবিড়ভাবে দায়িত্ব পালন করে থাকে। পাশাপাশি তারা শ্রমিক কল্যানের স্বার্থে মালিক-শ্রমিক সমিতির অনুমতিক্রমে সিএনজি অটোরিক্সা থেকে ২০ টাকা করে নেয়। যা মালিক শ্রমিকের কল্যাণেই ব্যয় হয়ে থাকে। অথচ বিষটিকে চাঁদাবাজি উল্লেখ করে ৭ শ্রমিককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রাণি করা দুঃখজনক। বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে জেলার সকল রুটে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ রাখা হবে বলে হুশিয়ারি দেন।

পরে নেতৃবৃন্দ ৪ দফা দাবি উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জিয়াউল হক মীর এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ৪ দফা দাবিগুলো হলো আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমাদের পরিবহন শ্রমিকদেরকে মুক্তি, নিঃশর্তে মামলা প্রত্যাহার, ভবিষ্যতে এই ধরণের হয়রানী আর করা হবে না মর্মে নিশ্চিয়তা। অন্যথায় আগামী ৭২ ঘন্টা পর থেকে এই জেলার সকল রুটে নিয়মতান্ত্রিকভাবে সিএনজি চালিত অটোরিকসা বন্ধের ঘোষণা করবেন তারা।

সিএনজি অটোরিক্সার ৭ শ্রমিক আটক-মামলা-হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৭:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪