ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেল দুই ভাইয়ের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ৪১০ বার পঠিত

নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মাছ ধরেত গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে নাদিম ও এমাম নামের দুই ভাই মারা গেছে। গতকাল সকালে জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামে ৮নং ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে জানান স্থানীয় ইউপি সদস্য মো. মিজান।

নিহত এনাম হক (২০) ও নাদিম হক (২৪) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে আয়নাল হক মিয়ার পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মো. মিজান জানান, শুক্রবার রাতে এনাম ও নাদিম আপন ভাই কোচ দিয়ে তারা খালের পাড়ে মাছ মারতে বের হন। মাছ মারতে বের হয়ে তারা উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম না জেনে জমির পাড়ে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে হয়তো মারা যায়। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, চাষি তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম দুই ভাই তা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনের বিদ্যুতে আটকে তারা মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত জমির মালিক রিপন মিয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেল দুই ভাইয়ের

আপডেট সময় : ০৭:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪