ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

ডাসারে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত, শিক্ষক আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৮ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুর ডাসারে মারামারি করার অপবাদ দিয়ে আবির মৃধা (১২) নামে এক মাদ্রাসা ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় আজ সকালে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে আটক করেছেন পুলিশ। আহত আবির মৃধা উপজেলার পশ্চিম মাইজপাড়া (আন্দিরপাড়) আদর্শ এতিমখানা-হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী ও জামাল মৃধার ছেলে।

আহত মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, গত রবিবার সকালে পশ্চিম মাইজপাড়া (আন্দিরপাড়) আদর্শ এতিমখানা- হাফেজিয়া মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক করে।

এ বিষটি দেখে ভুক্তভোগী আবির তাদের দুইজনকে তর্কবিতর্ক করতে নিষেধ করে। এসময় তাদের দুজনকে থামাতে না পেরে ব্যর্থ হয়ে আবির একা মাদ্রাসার দোতালায় চলে যায়।

কিছুক্ষণ পর মাদ্রাসার সহকারী শিক্ষক মুক্তারুজ্জামান ফকির উপস্থিত হয়ে শিক্ষার্থী আবির মৃধাকে কিছু বলার সুযোগ না দিয়ে মারামারিতে অংশ নেয়ার অপবাদ দিয়ে বেত দিয়ে এলোপাথারি পিটিয়ে আহত করেন। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত ছাত্রের বাবা জামাল মৃধা ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে আটক করেন।
আহতের বাবা জামাল মৃধা জানান, আমার ছেলেকে বিনা অপরাধে পিটিয়ে আহত করেছে শিক্ষক মুক্তারুজ্জামান ফকির। আমার ছেলে কোন মারামারি করেনি। আমি তার আইনের মাধ্যমে শাস্তি চাই।

তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক এড়িয়ে যান। এ ব্যাপারে ডাসার থানার ওসি এসএম শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষককে থানায় আনা হয়েছে।

ডাসারে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত, শিক্ষক আটক

আপডেট সময় : ০৮:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪