ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

মাদারীপুরের-রাজৈরে গলায় অস্ত্র ঠেকিয়ে চুরি, দুই গৃহবধূ আহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৯০ বার পঠিত

পি.এম. সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে ইতালী প্রবাসী পলাশ জমাদ্দারের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র(ছুরি) ঠেকিয়ে ২০ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মোবাইল চুরি করে পালিয়েছে চোরচক্র। ৩ জানুয়ারি শনিবার রাত ২ টার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সুতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় চোরেদের লাঠির আঘাতে দুই গৃহবধূ আহত হয়। তাদের মধ্যে খদিজা আক্তার অঞ্জনা(৩২) গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, পলাশ জমাদ্দার ইতালি ও ইউনুস জমাদ্দার লিবিয়া প্রবাসী। তাদের দুই ভাইয়ের স্ত্রী ও মা দ্বিতল বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় থাকেন। প্রতিদিনের মতো শনিবার রাতে পলাশের স্ত্রী রিয়া মনি(১৮) ও ইউনুসের স্ত্রী খদিজা আক্তার অঞ্জনা(৩২) একটি রুমে একত্রে ঘুমিয়ে ছিলেন। এসময় জানালার রড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরচক্রের সদস্যরা। পরে টের পেয়ে বাঁধা দিতে গেলে পলাশের স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকা ও একটি মোবাইল লুট করে নেয়। একপর্যায়ে তারা ডাক-চিৎকার দিলে দুই গৃহবধূকে লাঠি দিয়ে বেদম মারপিট করে চোরচক্র পালিয়ে যায়। পরে আসপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে খদিজাকে গুরুতর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরের-রাজৈরে গলায় অস্ত্র ঠেকিয়ে চুরি, দুই গৃহবধূ আহত

আপডেট সময় : ০৭:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪