কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৬ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-শিশুছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। ২ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮ দিকে কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাবা রতন (২৭) ও তার ছেলে সানি (৬) মৃত রতন নাটোর বড়াই গ্রামের আলাউদ্দিনের ছেলে,শরিফ (৪০) রাজশাহীর বেলপুকুর উপজেলা মাহিন্দ্রা গ্রামের আলম মন্ডলের ছেলে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি আলমগীর জানান, স্থানীয়রা ট্রেনে কাটা পড়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, রাত ৮টা ২০ মিনিটে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, নিহতরা নাটোর থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলেন বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নষ্ট হয়। এসময় তারা বাস থেকে নেমে পাশে রেল লাইনে হাঁটাহাঁটি করতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


















