ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

অনিয়মের অভিযোগে হাসপাতাল সিলগালা ও ১ লক্ষ টাকা জরিমানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২১১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

দেশব্যাপী চলমান স্বাস্থ্য অধিদপ্তরের অনিবন্ধিত ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ২ টি হাসপাতালে অভিযান চালানো হয়। আজ দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় শহরের কুমারশীল মোড়ে অবস্থিত চাঁদের হাসি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শহরের টেংকের পাড়ে অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল এন্ড টোটাল হেলথকেয়ার হাসপাতালে অপারেশন থিয়েটারে মেয়াদউত্তীর্ন ওষুধসামগ্রী ও যন্ত্রপাতি পাওয়া যায়। এছাড়া প্যাথলজি পরীক্ষা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমান পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০, ৫২ ও ৫৩ ধারায় উক্ত হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে মেডিকেল অফিসার ডা.আশরাফুর রহমান হিমেল, ডা.তাসনুভা তাবাসসুম নোভা, ডা.ফাইরোজ মায়িশা, স্যানিটারি ইন্সপেক্টর মো.ছফিউর রহমান ও সদর মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

অনিয়মের অভিযোগে হাসপাতাল সিলগালা ও ১ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪