ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বাগেরহাটে তিন দিনব্যাপী পিঠা উৎসব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৩ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :

ডিম সুন্দরী, ইলিশ সুন্দরী, শিউলি ফুল, কদম ফুল, পায়েস, কুলি পিঠা, পান পিঠাসহ প্রায় একশ প্রকার বিভিন্ন পিঠা নিয়ে বাগেরহাটে শুরু হয়েছে পিঠা উৎসব। তিন দিনব্যাপী এ পিঠা উৎসবে বাগেরহাটের শিক্ষা প্রশিক্ষাণসহ ১৬টি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এসব প্রতিষ্ঠান প্রতিটি স্টলে শোভা পাচ্ছে বাহারি নাম ও রঙের নানা প্রকার পিঠার। বুধবার বিকালে বাগেরহাট পৌরসভার রূপা চৌধুরী পার্কে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক খালিদ হোসেন বলেন, দেশের সাংস্কৃতিসহ নতুন প্রজন্মের কাছে পিঠা-পুলির পরিচিতি বাড়াতে এই ধরনের উৎসব আরও আয়োজন করতে হবে। আমি আশা করবো সকলের সম্মিলিত উদ্যোগে আজকের এই আয়োজন সফল হবে।

পিঠা উৎসবের অন্যান্য মধ্যে, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সাংস্কৃতিক সংগঠন অংকুরের সাধারন সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাগেরহাটে তিন দিনব্যাপী পিঠা উৎসব

আপডেট সময় : ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪