রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
- আপডেট সময় : ০৭:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫১ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। সে রশিদনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হামিদ পাড়া গ্রামের বাবুল ড্রাইভারের ছেলে। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ সকাল ৮টার দিকে রশিদনগরের পানিরছড়া বাজারে মার্সা গাড়ির সঙ্গে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। নিহত সাইফুল মাহিন্দ্রা গাড়ির যাত্রী ছিলেন। এ ঘটনায় মাহিন্দ্রা গাড়িতে থাকা অপর দুই যাত্রী একই ইউনিয়নের আশরাফ ও রহমান আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানিরছড়া বাজারে যাত্রীবাহী বেপরোয়া মার্সা গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


















