ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

আরও পৃথক ৯ মামলায় মির্জা আব্বাস গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ৩১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর পৃথক নয়টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার পৃথক দুটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মির্জা আব্বাসকে কারাগার থেকে আদালতে আনা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে পল্টন থানার পাঁচটি মামলায় এবং অতিরিক্ত মহানগর হাকিম মো.সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী জামিনের আবেদন করেন। এরপর ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সাধারণ সভায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গত ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরে এ মামলায় ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার রিলয় থানার আরেকটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আরও পৃথক ৯ মামলায় মির্জা আব্বাস গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪