শীতার্ত মানুষের পাশে গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ
- আপডেট সময় : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২১৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রপের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার দুপুরে চান্দনা চৌরাস্তাস্থ হক মার্কেটে নিজস্ব কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো: আজমত উল্লাহ খান। গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রপের সভাপতি মো. আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মো. আফজাল হোসেন সরকার রিপন, সাবেক যুগ্ম সম্পাদক এস এম মোকছেদ আলম, গাজীপুর সিটির ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, বাসন থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সাধারণ সম্পাদক আবুল কাসেম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, মো. আব্দুল মান্নান, মো. সুলতান মন্ডল, মো. রফিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো: আব্দুল কাদির প্রমুখ।
গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।


















