সংবাদ শিরোনাম :
চাঁদপুরে কুষ্ঠ দিবস পালিত
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২০৮ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি :
বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৪ পালন উপলক্ষে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় আজ সকালে বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
“আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ” প্রতিপাদ্যে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের থারতি ডিগ্রী প্রোগ্রামের প্রকল্প ব্যবস্থাপক যোষেফ টুটুল বিশ্বাসসহ আরও অনেকে।
অনুষ্ঠানে কুষ্ঠ রোগের কুফল এবং এর থেকে পরিত্রাণ পেতে করনীয় বিষয়ে সচেতনতা লিফলেট প্রদান করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতাল সামনে গিয়ে শেষ হয়।















