ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

রাণীশংকৈলে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২২৫ বার পঠিত
 ডেস্ক রিপোর্ট :
 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিয়ারুল হক (৪০) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। আটককৃত জিয়ারুল হক উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভবানন্দপুর এলাকায় রাণীশংকৈল থানার একটি বিশেষ টিম অভিযান পরিচলনা করেন। এসময় জিয়ারুলকে তার বাসার সামনে থেকে আটক করা হয়। পরে তাকে তল্লাসী করা হলে তার থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রাণীশংকৈলে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

আপডেট সময় : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪