ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি দিয়েছে বিএনপি।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিতে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বৃহস্পতিবার দুপুর ২টায় রামনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে সূরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাকর্মীরা।

এ ছাড়া দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ, সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ এবং দলের অঙ্গ, সহযোগী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবে। সারাদেশে দিবসটি উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।

কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০২:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪