ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২৩৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড’র কর্মরত শ্রমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড-জিবিইএল ও কালিয়ার রেপ্লিকা এন্ড কালিয়ার প্যাকেজিং লিমিটেডের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

আজ দুপুরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, সোনামসজিদ স্থলবন্দরের সহকারী পরিচালক আলিমুজ্জামান বকুল, পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম, সিনিয়র ম্যানেজার টিপু সুলতান, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম টিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় পানামা পোর্ট লিংক এর ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম জানান, আজ পোর্টে কর্মরত ২ হাজার ২শ’ শ্রমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কর্মরত শ্রমিকসহ হতদরিদ্র শীতার্তদের মাঝে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করে আসছে এবং আগামীতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় : ০৯:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪