ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

খানসামায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও তাজ উদ্দিন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ২০৯ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি :
কনকনে ঠাণ্ডা ও হিমেল বাতাস বইছে উত্তরের জেলা দিনাজপুরে। দেশের এই জেলাটি হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতা একটু বেশিই। এরই মধ্যে গত ৬ দিন থেকে সূর্যের দেখা মিলছে না। রবিবার জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শীতে বেশি কাবু হয়েছে শিশু ও বয়স্করা। এমন কনকনে শীতে দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন শীতবস্ত্র (কম্বল) অসহায় শীতার্ত পরিবারের মাঝে বিতরণ করেছেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় বসবাসরত ২৫শ’ অসহায় শীতার্ত পরিবারের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে হাজির হন ইউএনও মো: তাজ উদ্দিন।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, সাবেক ভেরভেরী ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউএনও মো: তাজ উদ্দিন জানান, ‘এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। তাইতো জেলা প্রশাসক শাকিল আহম্মেদ-এর দিক নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শীতার্ত দুস্থ মানুষ, এতিমখানা, অন্ধকল্যান সমিতি ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।’

এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে উল্লেখ করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

খানসামায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও তাজ উদ্দিন

আপডেট সময় : ০৯:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪