ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ১৮৮ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর অপরাধে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার শুকদারা এলাকা থেকে পুলিশ এদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে (৪৪) এবং খুলনার বটিয়াঘাটা এলাকার সাহেব আলীর ছেলে আরাফাত শেখ (৩০)। এদের মধ্যে আরাফাত কোস্টগাডের্র কটি পড়া ছিলেন। নিজ এলাকায় অন্যায় প্রভাব বিস্তার, চাঁদাবাজী, মিথ্যা মামলায় ফাঁসানোসহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন আজমল হোসেন।

পুলিশ জানায়, শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে সিয়াম ও সালমান নামের দুই ভ্যান চালক গ্রাম থেকে ভাঙ্গারী ক্রয় করে শুকদারা যাচ্ছিলেন। ভট্টবালিয়াঘাটা ব্রিজের কাছে পৌঁছালে আজমল হোসেন ও আরাফাত গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে এবং বলে তোদের কাছে চোরাই মাল রয়েছে। পরে ভ্যান চালকদের কাছে ২০ হাজার টাকা চাঁদাদাবি করেন। এক পর্যায়ে ভ্যানচালকদের আটকে রেখে, ভ্যানের মালামাল নিয়ে শুকদারা বাজারে বিক্রি করতে যায়। সন্দেহ হলে শুকদারা বাজারের ব্যবসায়ীরা আজমল ও আরাফাতকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের মুখে আরাফত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ভ্যান চালক সালমানের ভাই রুপসা উপজেলার রামনগর এলাকার বাসিন্দা মোঃ হেলাল বাদী থানায় মামলা করেছেন।

বাগেরহাট মডেল থানার ওসি তদন্ত নিশি কান্ত সরকার বলেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভ্যান চালকদের আটকে মালামাল নিয়ে বিক্রির সময় দুই জনকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে পুলিশকে খবর দেয়। পরে আমরা তাদেরকে আটক করি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপদের্র প্রস্তুতি চলছে। আটককৃতরা আগেও বিভিন্ন অপরাধ করেছেন বলে জানান এই কর্মকর্তা।

গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

আপডেট সময় : ০৯:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪