ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

নবীনগরে সাবেক এমপির গাড়িবহরে হামলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ২৫৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের গাড়িবহরে মোটরসাইকেল যোগে এসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
১২ জানুয়ারি শুক্রবার বিকেলে সলিমগঞ্জ সরকারি হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক এমপির ব্যক্তিগত পিএস সাইফুর রহমান সোহেল ও গাড়িচালক ফারুক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৭ জানুয়ারী নির্বাচনের দিন হামলার শিকার হন নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক। এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের অনুসারী আমিনুল, ইশতিয়াক, রুবেল, শান্তসহ ১০-১২ জন অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বাজারের লোকজন এগিয়ে এলে পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল আটক করা হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।’

নবীনগরে সাবেক এমপির গাড়িবহরে হামলা

আপডেট সময় : ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪