ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

সিরাজদিখানে হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৩৬৫ বার পঠিত

ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্বাচনী পরবর্তী সহিংসতায় হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার স্থানীয় এলাকাবাসীর আয়োজনে চিত্রকোট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খালপাড় গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, চিত্রকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হুদা বাবুল, চিত্রকোট ৮নং ওয়ার্ড ইউপি সদস্য নুর আলী বেপারীসহ স্থানীয় আরো অনেকে।

এ সময় স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, পুলিশ ও সাংবাদিকসহ স্থানীয় প্রায় ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, খালপাড় গ্রামের জামাল শেখের ছেলে নয়ন শেখের (২৫) হাতের কব্জি কেটে ফেলে ১০-১২ জন সন্ত্রাসী। তারা কোন সংগঠনের লোক হতে পারে না। এই খালপাড় গ্রামের সন্ত্রাসী সিফাত (১৯) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত নুর আলম, জয়নাল ও সোহাগসহ বাকিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নৌকা বিজয়ের মিছিলের সময় রাত ৮ টার দিকে চিত্রকোট ইউনিয়নের খালপাড় এলাকার ট্রাক প্রতীকের সমর্থক নয়নের হাতের কব্জি কেটে ফেলে ১০-১২ জন সন্ত্রাসী। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। এক জনকে গ্রেফতার করেছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সিরাজদিখানে হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি

আপডেট সময় : ০৯:৪৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪