সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ২৯৭ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় গরিব ও দুস্থ ৪০০ শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ উপজেলার বাসুদেবপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দরিদ্র মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ১৭ ইস্ট রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমদ সাদী, পিএসসি।
এছাড়াও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন স্থানীয় জনসাধারণ।















