জাতীয় পার্টির দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিলেন
- আপডেট সময় : ০৩:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
জাতীয় পার্টির দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন সংসদ সদস্যরা স্পিকারের সঙ্গে একযোগে শপথবাক্য পাঠ করেন।
পরে তাদের শপথপত্রে স্বাক্ষর করতে বলেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে এমপিদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথ নেওয়ার পর স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন নতুন সংসদ সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। বেলা সাড়ে ১১টার দিকে বিজয়ী সংসদ সদস্যরা স্বতন্ত্র হিসেবে শপথ নেন।
সকাল ১০টা ১০ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সকাল নয়টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যরা একে একে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছান। সকাল ১০টা ৮ মিনিটে শপথ কক্ষে প্রবেশ করেন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এর আগে গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।


























