ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ

নির্বাচনের আগের দিন ব্য্লট বাক্স ভরে রেখেছে:রিজভী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ২২০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে সেই একতরফা নির্বাচন হচ্ছে, ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এই নির্বাচনে জনগণ যায়নি। এই একতরফা নির্বাচনেও গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে।

রোববার সকালে হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল সফল করতে তিনি এই পদযাত্রা করেন। এ সময় রিজভীর সঙ্গে মিছিল করেন স্থানীয় নেতা-কর্মীরা।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, তারা আতঙ্কে গভীর রাতে সিল মেরে রেখেছে। আজ সকালেও বিভিন্ন জায়গা থেকে জাল ভোটের উৎসবের খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে দেদারছে জাল ভোট মারছে। কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে, তারা জানে জনগণ ভোট দিতে যাবে না।

রিজভী আরও বলেন, আমাদের আন্দোলন চলছে এবং চলবে। হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচনের আগের দিন ব্য্লট বাক্স ভরে রেখেছে:রিজভী

আপডেট সময় : ০২:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪