ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ২৫৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালিয়েছে বিজিবি। আজ ভোট নির্বিঘ্ন করতে এই তল্লাশী কার্যক্রম চালানো হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আজ সকাল থেকেই জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যান বিজিবি সদস্যরা। এ সময় কেন্দ্রের নিরাপত্তা যাচাইসহ ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। ভোট শুরু পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ভোটকেন্দ্রের পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বিজিবি।

এর আগে শুক্রবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ৫৩ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা তাদের প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে ট্রেনের কামরা ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে দেখা যায়। ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন জানান, নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষে রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি করছে বিজিবি সদস্যরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলার তিনটি আসনে ৫১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩২৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি

আপডেট সময় : ০৯:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪