ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

মোরেলগঞ্জে নৌকার শেষ দিনের নির্বাচনী পথসভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৯৮ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি জেলা আওয়ামী লীগ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগের শেষ দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল ৩টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ নির্বাচনী পথ সভার আয়োজন করে।

পৌর মেয়র এস এম মনিরুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগ সদস্য এইচ. এম. বদিউজ্জামান সোহাগ।

পথ সভায় বদিউজ্জামান সোহাগ বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অভাবনীয় উন্নয়ন করেছেন। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ঋনী, সময় এসেছে ৭ তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে তার ঋন শোধ করার। তাই আমরা সকলে ৭ তারিখ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কে কৃতজ্ঞতা জানাতে চাই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, বীর মুক্তিযুদ্ধা ডাক্তার মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সাবেক অতিরিক্ত আইজিপি ড.আব্দুর রহিম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.প্রবীর হালদার,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা শারমিন সুলতানা লিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম প্রমুখ।

এসময়ে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী বদিউজ্জামান সোহাগের হাজারো কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মোরেলগঞ্জে নৌকার শেষ দিনের নির্বাচনী পথসভা

আপডেট সময় : ০৯:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪