ভিসানীতি ও নিষেধাজ্ঞাতে শেখ হাসিনার কিছু যায় আসে না:কাদের
- আপডেট সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ২১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক না কেন, ভিসানীতি ও নিষেধাজ্ঞার তোয়াক্কা করেন না শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কোনো বিদেশি শক্তির হুমকিকে পরোয়া করেন না শেখ হাসিনা। সে একমাত্র স্রষ্টাকে ভয় করে। তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন।
কাদের বলেন, ভালো মানুষ নির্বাচিত হলে দেশ ভালো চলবে, অন্যথায় দুঃশাসন অনিবার্য।
তিনি আরও বলেন, তারেক রহমান বোমা মেরে আতঙ্ক সৃষ্টির নির্দেশ দেন। এই বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।






















