ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

মাদারীপুরে অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির গণসংযোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ২০২ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
অসহযোগ আন্দোলনের পক্ষে আজ সকালে মাদারীপুর বিএনপি গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে আজ সকালে থেকে জেলার বিভিন্ন স্থানে দাবি দাওয়া সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন বিএনপির নেতাকর্মীরা। আসন্ন নির্বাচন বর্জন করতে জনগণকে আহ্বান জানানো হয়। পাশাপাশি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবি তোলেন দলীয় নেতাকর্মীরা।

বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এর নেতৃত্বে লিফলেট বিতরণ করেছেন জেলার নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন। লিফলেট বিতরণের সময় মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্যসচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান মুরাদ, যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, গুম হয়েছি, বারবার কারাবরণ করেছি তার পরেও রাজপথে ছিলাম, এখনো আছি। এই অবৈধ নির্বাচন বাতিলসহ নিশিরাতের সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবো না।

মাদারীপুরে অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির গণসংযোগ

আপডেট সময় : ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪