ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ

ফখরুলের জামিন শুনানির বিষয়ে হাইকোর্ট:আগে জামিন শুনানির এতা তাড়া ছিল এখন নেই কেন?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে।

হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে বুধবার (৩ জানুয়ারি) মির্জা ফখরুলের পক্ষে ওয়ালিউর রহমান এক সপ্তাহের সময় চান। এ সময় আদালত বলেন, আগে জামিন শুনানির জন্য এত তাড়া ছিল, এখন নেই কেন? পরে শুনানির জন্য নির্বাচনের দিন (৭ জানুয়ারি) ধার্য করেন আদালত।

এর আগে গত ১৭ ডিসেম্বর মামলাটি শুনানির কার্যতালিকায় ১ নম্বরে ছিল। ওই দিন মির্জা ফখরুলের আইনজীবী ১৮ ডিসেম্বর শুনানির জন্য আবেদন করলে আদালত বলেন, শুনানি বন্ধের পর হবে। এখন সম্ভব নয়। এরপর আজ বুধবার (৩ জানুয়ারি) শুনানির দিন ধার্য করা হয়।

এর আগে গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ৩ ডিসেম্বর এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরও আগে গত ২২ নভেম্বর নিম্ন আদালত তার জামিন নামঞ্জুর করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির সাধারণ সভা চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় বাদী হয়ে মামলা করে পুলিশ। ওই মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

পরে ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানে তার বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

ফখরুলের জামিন শুনানির বিষয়ে হাইকোর্ট:আগে জামিন শুনানির এতা তাড়া ছিল এখন নেই কেন?

আপডেট সময় : ০১:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪