ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বাগেরহাটে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ২৫০ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :
বাগেরহাটে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই বিতরণ উৎসবে মুখরিত শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীরা। আজ সকালে শহরের বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলমসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন নতুন বইয়ের মিষ্টি গন্ধে মুখরিত হয়ে উঠে শিক্ষাঙ্গনগুলো। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে আনন্দিত।

এদিন বাগেরহাটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ ৩৫ হাজার ৩৬০টি বই বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিকে ৭ লক্ষ ২৭ হাজার ৩৫৯টি এবং মাধ্যমিক পর্যায়ে ১৬ লক্ষ ৮ হাজার ১টি বই বিতরণ করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে ২১ লক্ষ ৫১ হাজার ৭৭৮ টি বইয়ের চাহিদা ছিল, সে অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা চাহিদার ৭৫ শতাংশ বই পেয়েছেন।

জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন জানান, ২০২৪ সালে বাগেরহাটের ৯ টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একযোগে বই বিতরণ করা হয়েছে। বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও খুশি। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এই কর্মকর্তা।

বাগেরহাটে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৯:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪