ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

ডায়েট ছাড়াই ওজন কমান ৫ উপায়ে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৩৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শরীরের অতিরিক্ত মেদ নিয়ে হয়তো অনেকেই চিন্তিত। আপনি যদি তাদের মধ্যে থাকেন, তাহলে নতুন বছরেই আপনার ওজন কমানোর যাত্রা শুরু করতে পারেন। যখন ওজন কমানোর কথা আসে, তখন অনেকেই মনে করেন যে তাদের দীর্ঘ সময় না খেয়ে থাকতে হবে বা কঠোর ডায়েটে যেতে হবে।

কিন্তু এই ধারণা ভুল। যদি সঠিক সময়ে সঠিক খাবার খান এবং কিছুক্ষণ ব্যায়াম করেন তাহলে দেখবেন ওজন নিয়ন্ত্রণে চলে আসবে।

ক্র্যাশ ডায়েট অথবাইন্টারমিটিং ফাস্টিংসহ শরীরচর্চা যাই করেন না কেন তার পরিমাণ রাখুন। কারণ অতিরিক্ত ডায়েট এবং ব্যায়াম শরীরের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। কোনটি করলে আপনার জন্য প্রযোজ্য হবে তা আগে খুঁজে বের করুন।

এছাড়া সাধারণ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। যা আপনার ওজন কমাতে এতো শত কঠিন ডায়েট প্ল্যান থেকেও বেশি কার্যকর। চলুন জেনে নেওয়া যাক সেসব উপায়গুলো-

গরম পানি পান করুন:নিয়মিত গরম পানি পান করুন। ওজন কমাতে লেবু-মধু-গরম পানির উপকারিতার কথা অনেকেই জানেন। কিন্তু অনেকেই জানেন না যে শুধু গরম পানি পান করেও ওজন কমানো সম্ভব। গরম পানি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। এছাড়াও, গরম পানি আপনার অস্বাস্থ্যকর ডায়েটের ফলে শরীরে যে অতিরিক্ত চর্বি জমে তা প্রতিরোধ করতে সাহায্য করবে।

পর্যাপ্ত ঘুম:ওজন কমানোর আরেকটি উপায় হল পর্যাপ্ত ঘুম। আশ্চর্যজনকভাবে, এটি প্রমাণিত। গবেষণায় দেখা যায় যে ঘুমের অভাব মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ফলে ওজন বেড়ে যায়। তাই নিয়মিত ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। এটি আপনার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করবে।

তিন বেলা খাবার খান:ওজন কমাতে দিনে তিনবেলা খাবার খান। শরীরের নিয়মিত হজম প্রক্রিয়ায় কিছুটা বিশ্রামের প্রয়োজন। তাই সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার আপনার ডায়েট চার্ট অনুযায়ী খান। এটি আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করবে এবং ওজন কমাতেও সাহায্য করবে।

ডিনার আবশ্যক:রাতের খাবার এড়িয়ে যাওয়া যাবে না। কিন্তু এটা হালকা হতে হবে। ঘুমাতে যাওয়ার কমপক্ষে ৩-৪ ঘন্টা আগে আপনার রাতের খাবার শেষ করুন। রাতে ভারী খাবার খাওয়া উচিত নয়।

খাওয়ার পর হাঁটুন:খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটুন। যাদের সময় নেই জিমে গিয়ে ব্যায়াম করার। তারা এটা করতে পারেন। এটি আপনার শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে। এছাড়াও খাবারের ফলে শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে না। ফলে আপনার ওজন বাড়বে না।

আর খাবার তালিকায় অবশ্যই ফল রাখুন। বিশেষ করে বেশি করে মৌসুমি ফল খাওয়ার চেষ্টা করুন। শাকসবজির সঙ্গে বাদাম, কুমড়ার বীজ, মৌসুমি ফল খান।

ডায়েট ছাড়াই ওজন কমান ৫ উপায়ে

আপডেট সময় : ০৪:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪