ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

জনগণের সম্পদ লুট করে আ. লীগ নেতারা দেশ-বিদেশে টাকা পাচার করেছে:রিজভী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ২৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশ-বিদেশে টাকা পাচার করেছে, আজ তারা জনগণের সম্পদ লুট করে শাদ্দাদদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সেজন্য তারা ‘আমরা আর মামুরা নির্বাচন’, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে মালিবাগ কাঁচাবাজারে নির্বাচনী বয়কট ও অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন। এসময় একতরফা ভোট বর্জনের আহ্বানও জানান রিজভী।

রিজভী বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না।

তিনি বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ! কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, লুটারদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বয়কট করুন, এবারের নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এসময় উপস্থিত ছিলেন।

জনগণের সম্পদ লুট করে আ. লীগ নেতারা দেশ-বিদেশে টাকা পাচার করেছে:রিজভী

আপডেট সময় : ০২:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩