ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে আনসারদের মধ্যে সাইকেল বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ১৯৫ বার পঠিত

শাহরিয়ার আহমেদ, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ
শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমকে গতিশীল করতে ২৫টি সাইকেল বিতরণ করা হয়েছে।

আজ বেলা ১২ টার দিকে শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের মাঠে ভিডিপির সদস্য হাতে সাইকেল তুলে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্তত ৫ হাজার সদস্য। ভোটের আগে থেকে তারা বিভিন্ন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন। এছাড়া ভোটের দিন নির্বাচনী মালামাল নিয়ে তারা ভোটকেন্দ্রে যাবেন। নির্বাচনী দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য এবং যাতায়াতের বাহন হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ২৫টি সাইকেল দেয়া হয়।

এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র গুলোর পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুন্দর রাখতে আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। তাদের যাতায়াতের জন্য আমাদের বাহিনীর পক্ষ থেকে কোনো ভাতা দেয়া হয়না। নির্বাচনের সময় তারা যেন সুন্দরভাবে ভোট কেন্দ্রগুলোতে ভোটের মালামাল নিয়ে যাতায়াত করতে পারে এই বিষয়টি বিবেচনা করে এই সাইকেলগুলো দেয়া হয়েছে। এই সাইকেলগুলো পেয়ে তারা নির্বাচনের সময় তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আনসার বাহিনীর সহকারী কমান্ড্যান্ট ফারুক ইসলাম, সার্কেল এ্যাডজুট্যান্ট আব্দুল মান্নান মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা রাজিব কুমার, ভেদরগঞ্জ উপজেলা প্রশিক্ষক নাজমুল হক ও অন্যান্যরা।

নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে আনসারদের মধ্যে সাইকেল বিতরণ

আপডেট সময় : ০৯:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩