কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজি ত্রিমুখী সংঘর্ষে নিহত দুই
- আপডেট সময় : ০৯:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ১৯২ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাক ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে নারী ও শিশু দুইজন নিহত। আহত হয়েছে আরো কমপক্ষে ৩জন। এদের মধ্যে ১জনের অবস্থা আশংকাজনক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় ও ফয়ার সার্ভিস কর্মীরা জানান, কালিহাতি থেকে টাঙ্গাইল গামী একটি বালুবাহী ট্রাক টাঙ্গাইল ময়মনসিংহ রোডের কালিহাতি উপজেলার চাটিপাড়া নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মূখোমুখি সংঘর্ষ হয়। এসময় কালিহাতিগামী আরেকটি সিএনজি চালিত অটোরিকশা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির উপরে গিয়ে পরে। এতে করে সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক শিশু ও এক নারীকে মৃত ঘোষণা করেন।
এদিকে এঘটনায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে গাড়ি অপসারন করে। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনরা আসার পর লাশ হস্তান্তর করা হবে।
















