ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

হাতিয়ায় নৌকা মার্কায় স্বামীর জন্য ভোট চান স্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২২০ বার পঠিত

মোঃ আফলাতুন কাওসার, নোয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় প্রার্থীদের পাশাপাশি সহধর্মিণীরাও মাঠে নেমেছেন। গত ১৮ ডিসেম্বর নোয়াখালী রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রচারণায় নামেন প্রার্থীরা। দিনের পাশাপাশি রাতেও প্রার্থী ও তাদের লোকজনকে ভোট চাইতে দেখা যায়। প্রচারণার পাশাপাশি ডিজিটাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সরব দেখা গেছে প্রার্থীদের। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।

দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে নৌকা মার্কায় স্বামীর জন্য ভোট চান দ্বীপ নেত্রী আয়েশা ফেরদৌস (এমপি)। চরকিং ইউনিয়ন পরিষদের উঠান সমাবেশে নৌকা মার্কার সমর্থনে প্রচারণার অংশ হিসেবে নৌকার মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলীর পক্ষে ভোট চাইলেন হাতিয়া দ্বীপের এই মহিলা নেত্রী।

এছাড়াও বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, প্রচারণার অংশ হিসেবে সড়কে দড়িতে ঝুলছে প্রার্থীর ছবি, প্রতীকসহ সাদা কালো পোস্টার। সড়ক সংলগ্ন দেয়াল, পিলার ও গাছেও পোস্টার শোভা পাচ্ছে। স্থানীয়রা জানান, উঠান বৈঠক গুলো জনসমুদ্রে রূপ ধারণ করে।

এদিকে উপজেলার ১১টি ইউনিয়নে ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে চেয়ারম্যান ও ইউপি সদস্যরাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছে। চলমান রয়েছে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ ছাড়াও ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও কনটেন্ট, পোস্টার আপলোডের মাধ্যমে প্রচার।

এছাড়া গত সাংসদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা হাতিয়ায় নৌকা মার্কায় জয় লাভ করেন আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেবের সহধর্মিণী জ্বনাবা আয়েশা ফেরদৌস (এমপি)। তবে এইবার স্বামীর জন্য হাতিয়া ৬ আসন ছেড়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটে স্বামীর জন্য নৌকার মনোনয়ন চেয়েছিলেন এই নেত্রী।

হাতিয়ায় নৌকা মার্কায় স্বামীর জন্য ভোট চান স্ত্রী

আপডেট সময় : ০৯:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩