ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বারিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo যাদবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন Logo শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় Logo কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা Logo আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত: মোরছালিন Logo নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! Logo সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর Logo রাজাপুরে র‍্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু।

শাকিবের সঙ্গে কাজ করা আমার জন্য বড় একটা সুযোগ:কোর্টনি কফি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৫৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’ নামের এই ছবির শুটিং করতে ঢাকায় এসেছেন তিনি। কয়েকদিন শুটিং শেষে যুক্তরাষ্ট্রে ফিরেও যান অভিনেত্রী। সম্প্রতি এক ভিডিও বার্তায় সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন কোর্টনি।

সিনেমার প্রস্তুতির মাসগুলোতে কোর্টনি বাংলা শিখেছিলেন। এরপর শুটিংয়ে অংশ নেন।

একটি ভিডিও বার্তায়, ‘রাজকুমার’-এ যোগ দেওয়ার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি কিছুই জানতাম না। শাকিব খানের জন্মদিনে আমি এবং হিমেল (হিমেল আশরাফ) অংশ নিই। সেদিন সিনেমার কিছু অংশ সম্পর্কে জানি এবং সেটা আমার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। এমনকি শাকিব এত বড় স্টার এটাও জানতাম না।

পরে সেটা বুঝতে পারি এবং তখন মনে হয়েছে যে তার সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে। এখনও আমার আমেরিকান বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে আমি সিনেমাটি করছি।’

তিনি আরও বলেন, ‘শুটিংয়ের অভিজ্ঞতায় সেরা হয়ে থাকবে শাকিব খানের সঙ্গে বিয়ের ঘটনা। ছবিতে শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। এটা সত্যি দারুণ। ছবিতে আমার চরিত্রটা নেগেটিভ। সে (কোর্টনি কফি) বাংলাদেশে শাকিব খানকে বিয়ে করতে আসে এবং তাকে আমেরিকা নিয়ে যেতে চায়। এর বেশি কিছু জানাতে চাই না, বাকিটা সারপ্রাইজ থাকুক।’

বাইরে সাঁতার কাটার দারুণ অভিজ্ঞতা ছিল। আমি সাঁতার কাটতে খুব পছন্দ করি। আমরা সুইমিং পুলে সাঁতার কাটতে অভ্যস্ত, কিন্তু এখানে এসে আমরা পুকুরে সাঁতার কাটলাম, যা সত্যিই চমৎকার ছিল।”- ‘রাজকুমার’-এ তার কাজের অভিজ্ঞতা শেয়ার করার সময় কোর্টনি বলেছিলেন।

আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঢাকায় কয়েকদিন শুটিং করার পর এখন পাবনায় চলছে ছবিটির শুটিং। নতুন বছরের শুরুতে ছবিটির বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে, এরপর ২০২৮ সালের ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের সিনেমাটি।

শাকিবের সঙ্গে কাজ করা আমার জন্য বড় একটা সুযোগ:কোর্টনি কফি

আপডেট সময় : ০৬:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩