কলকাতা থেকে শাকিবের জন্য কি আনলেন অপু?
- আপডেট সময় : ০৪:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের বিচ্ছেদ ঘটলেও সন্তানের স্বার্থে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছেন। অপু বিশ্বাসের মুখে প্রায়ই শোনা যায় শাকিব-বন্দনা। কয়েক মাস আগে ঢালিউডের জনপ্রিয় এই জুটিকে একসঙ্গে যুক্তরাষ্ট্রে ঘুরতে দেখা যায়। প্রাক্তনের প্রতি এখনো যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা আছে অপুর। আর সে কারণেই কলকাতা থেকে ফিরে শাকিবের জন্য গুড়ের সন্দেশ আনতে ভুল করেন না অপুর।
ওপার বাংলার সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, কলকাতা থেকে ঢাকায় ফিরে শাকিবের জন্য বিশেষ উপহার নিয়ে আসেন অপু।
অভিনয় কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে প্রায়ই কলকাতায় যান অপু বিশ্বাস। ঢাকায় ফেরার সময় প্রাক্তন স্বামী ও সন্তানদের জন্য কিছু সঙ্গে নিতে ভুল করেন না তিনি।
কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান থেকে শাকিবের জন্য গুড়ের সন্দেশ নিয়েছিলেন অপু বিশ্বাস। নায়কের প্রিয় কাজু বরফিও সঙ্গে নেন। শেষবার কলকাতায় এসে প্রায় পাঁচ হাজার টাকার মিষ্টি কিনেছিলেন। যেখানে ছিল ছেলের প্রিয় শঙ্খ সন্দেশ। হাওড়ার একটি মিষ্টির দোকান থেকে তিনি তা সংগ্রহ করেন।
শাকিব খান এবং অপু বিশ্বাস ১৮ এপ্রিল ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। আব্রাম খান জয় তাদের একমাত্র ছেলে। ২০১৮ সালে, বিয়ের ১০ বছর পর, এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।



















