ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন

লালপুর-বাগাতিপাড়ায় আ.লীগের বিজয় শোভাযাত্রা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২৬০ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
মহান বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লালপুরের গোপালপুর পৌরসভার বাজার ও দুপুরে বাগাতিপাড়ার মালঞ্চি রেলগেট থেকে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়।

বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল। এ সময় বিজয় শোভাযাত্রায় ঢাক-ঢোল ও বাদ্যের তালে নেতাকর্মীরা নৌকা প্রতীক নিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন।

গোপালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন মনি, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. বাবুল আকতার, সদস্য আরিফুর ইসলাম উজ্জ্বল, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোকনুল ইসলাম লুলুসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

অপরদিকে বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম ঠান্ডু, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আত্মসিদ্ধির শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। তাঁর হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আজ পুরো বিশ্ব বাংলাদেশের উন্নয়ন দেখছেন। তিনি সারা বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন। সামনে ২০৪১ সাল নাগাত শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়বেন।

তিনি আরও বলেন, আমি লালপুর-বাগাতিপাড়ার মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে যেতে চাই। আমার ব্যক্তিগত কোনো লোভ-লালসা নেই। আমি দীর্ঘ ৫ বছর মানুষের উন্নয়নে কাজ করেছি। অসহায়-গরিব মানুষের জন্য কল্যাণে কাজ করেছি। সামনে দিনে আমি নির্বাচিত হয়ে আপনাদের আবার সেবক হতে চাই।

লালপুর-বাগাতিপাড়ায় আ.লীগের বিজয় শোভাযাত্রা

আপডেট সময় : ০৯:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩