ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

চালককে অচেতন করে অটো ছিনতাই করতো তারা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ৩৬৬ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সা (মিশুক) ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশ। এবং ছিনতাইকৃত অটোরিক্সা, ভিকটিমের মোবাইল ফোন, আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল ও চেতনানাশক ঔষধ উদ্ধার করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান পুলিশ সুপার।
প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার) জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত কাজিরগাঁও এলাকার মানুন নামের এক অটো চালককে চেতনানাশক ঔষুধ স্প্রে প্রয়োগ করে অটো ছিনতাই করে একটি চক্র। এ ব্যাপারে মামুনের পিতা মো: রিয়াজ উদ্দিন কিশোরগঞ্জ মডেল থানায় তাৎক্ষণিক একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)।

গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বব্রুনাকান্দা গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো: শিপন মিয়া (২৫), কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বোরগাও গ্রামের মো: রতন মিয়ার ছেলে মো; জাহাঙ্গীর আলম (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মাইজহাটি গ্রামের আব্দুল মুসলিম উদ্দিনের ছেলে মো: সিরাজুল ইসলাম (৪২), নান্দাইল থানার মোরাগালা গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে মো: অংকুর মিয়া (২৮), একই থানার, মোরাগালা গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে মো: শাহীন খান (৩২)।

পুলিশ সুপার আরও জানান, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে চৌদ্দশত বাজার থেকে মো: মামুন মিয়ার ব্যাটারী চালিত অটোরিক্সায় শিপন মিয়া ও মো: জাহাঙ্গীর আলম ও অজ্ঞাতনামা আরো একজন যাত্রীবেশে ২৫০ শয্যা সদর হাসপাতালের দিকে রওয়ানা হয়। এ সময় মটরসাইকেল যোগে অপর একজন অজ্ঞাতনামা ব্যাক্তি পর্যবেক্ষণ করতে থাকে। পথিমধ্যে অটোচালক মো: মামুন মিয়াকে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে জেলা সদরের লতিফাবাদ ইউনিয়নের মায়াকানন পার্কের বিপরীত পার্শ্বে জনতা বাজারগামী পাকা রাস্তার পাশে মাসুমের বাড়ির সামনে ফেলে রেখে অটো ছিনতাই করে নিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরায় ধারণকৃত ছিনতাইকারীর একটি ভিডিও ক্লিপ পেশে ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে অনুসন্ধান শুরু করে অটো ও মটরসাইকেলসহ ৫ ছিনতাই কারীকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহতরয়েছে।

চালককে অচেতন করে অটো ছিনতাই করতো তারা!

আপডেট সময় : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩