প্রথমবারের মতো থার্ড পার্টি কুকি নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে গুগল
- আপডেট সময় : ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২২৮ বার পঠিত

তথ্য ডেস্ক:
বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলি ব্যবহারকারীর ডেটা থেকে অর্থ উপার্জন করে। গুগল প্রথমবারের মতো তৃতীয় পক্ষের কুকি নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। ইন্টারনেট ব্যবহার করার সময় ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ব্রাউজারের কুকিজ নিয়ন্ত্রণের কথাও ভাবা দরকার।
কুকি নিষেধাজ্ঞার অংশ হিসেবে ক্রোম ব্রাউজারে গুগল নতুন বৈশিষ্ট্য পরীক্ষা করবে। কুকি হল কিছু বিশেষ ফাইল বা তথ্য। ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজিং ডেটার উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানোর জন্য বিভিন্ন বিজ্ঞাপনদাতারা কুকিজ ব্যবহার করে।
গুগল জানিয়েছে যে তারা ট্র্যাকিং প্রটেকশন নামে নতুন ফিচার চালু করবে। আগামী মাসের শুরুতে ক্রস-সাইট ট্র্যাকিং বন্ধে এ ফিচারটি চালু হবে বলে জানা গেছে। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধ নাগাদ থার্ড পার্টি কুকির ব্যবহার একেবারেই বন্ধ করার পরিকল্পনা রয়েছে গুগলের। এর আগে সাফারিসহ সব ব্রাউজারেই অ্যাপল থার্ড পার্টি কুকি বন্ধের উদ্যোগ নেয়। ফলে ফেসবুকসহ কুকিনির্ভর সব বিজ্ঞাপন ব্যবসায়ীর আয় উল্লেখযোগ্য হারে কমেছে। অ্যাপল সে সময় কারণ হিসেবে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তাকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে। গুগলের কুকি নিষিদ্ধ করার পরিকল্পনাটি নিয়ে তদন্ত করছে সিএমএ। এ উদ্যোগের ফলে ডিজিটাল বিজ্ঞাপন প্রতিযোগিতায় কোনো বাধা তৈরি হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হবে।


















