ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

বগুড়া-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১৭০ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার। হাইকোর্টের আদেশে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন তিনি। অজয় কুমার সরকারের আইনজীবী জহির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টা ৪৫ মিনিটে নির্বাচন ভবনের অডিটোরিয়াম হল রুমে আপিল শুনানির পর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা অজয় কুমার সরকারের মনোনয়নপত্রের বৈধতার রায় দেন। এতে করে তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনগত বাধা থাকলো না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অজয় কুমার সরকার বগুড়া-৩ (সংসদীয় আসন-৩৮) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য।

অ্যাডভোকেট জহির উদ্দীন বলেন, ক্রেডিট কার্ডের ৩ হাজার ১০০টাকা ঋণ খেলাপির জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম তার (অজয় কুমার সরকার) প্রার্থিতা বাতিল করেছিলেন। পরে আমরা আপিল করি। শুনানি শেষে প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে অজয় কুমার সরকার বলেন, আমি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

“এক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেলেও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।”। জনগণ আমাকে চায়। আমি জনগণের সেই ভালবাসার প্রতিদান দিতে চাই। আপিলে প্রাথমিক বিজয় হয়েছে। প্রাথমিক বাচাই-বাছাই বাতিল হওয়া প্রার্থিতা আমি আপিল শুনানিতে আজ ফিরে পেয়েছি। আমি মনে করি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে।

বগুড়া-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার

আপডেট সময় : ০৭:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩