ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পন্য বিক্রয় শুরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২২১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় নিম্ন আয়ের কার্ডধারী মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির পন্য বিক্রয় শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে টিসিবির পন্য বিক্রয় উদ্বোধন করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন।

প্রত্যেক কার্ডধারীকে ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা দরে ৫ কেজি চাল দেয়া হয়।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন বলেন, ডিসেম্বর মাসে সদর উপজেলার নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।

পৌরসভার ৪ হাজার ৯৫২ জনসহ সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ জন নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মধ্যে ভর্তুকী মূল্যে টিসিবির এই পণ্য বিক্রি করা হবে। গতকাল পৌর এলাকার সদর উপজেলা পরিষদ চত্বর, মেড্ডা কালভৈরব, কালাইশ্রীপাড়া কারখানাঘাট ও শেরপুর ঈদগাহ মাঠসহ চারটি স্থানে টিসিবির এই পণ্য বিক্রি করা হচ্ছে।

তিনি আরো বলেন, নিম্ন আয়ের মানুষের মধ্যে এই কার্যক্রমটি খুবই জনবান্ধব। নিম্ন আয়ের মানুষরা যেনো সঠিকভাবে এই পণ্য পায়, সে জন্য বিক্রি কার্যক্রম তদারকি করা হচ্ছে। কোন ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে। প্রত্যেক কার্ডধারী ২ কেজি তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি করে চাউল পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ট্যাগ অফিসার মোঃ ইয়াসিন উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পন্য বিক্রয় শুরু

আপডেট সময় : ০৯:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩