কোটালীপাড়ায় নব-যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১৫৯ বার পঠিত

সমীর রায়, গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
আজ সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ লাল শাপলা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, প্রাণিসম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার সিকদার, সদ্য যোগদান কৃত কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম, অ্যাডভোকেট (জিপি) দেলোয়ার হোসেন সরদার,কোটালীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ (কালু), মাজহারুল আলম পান্না, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলু, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
















