ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

নরসিংদীতে পেঁয়াজের বাজারে অভিযান, ২৭ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ৪৭৮ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
হঠাৎ বেড়ে যাওয়া পেঁয়াজের দাম কমতে শুরু করেছে নরসিংদীর বাজারগুলোতে। বাজারে নতুন পেঁয়াজের আমদানী ও বাজার মনিটরিং শুরু হওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

সোমবার দুপুরে নরসিংদী বড় বাজারে পেঁয়াজের আড়তে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও খুচরা বাজার মনিটরিং করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার।

এসময় বাজারের খুচরা ও পাইকারী পেঁয়াজ বিক্রেতা বাদশা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পেঁয়াজের বিক্রয় মূল্য প্রদর্শন না করায় এ জরিমানা করা হয়।

একই সময় বাজারে পৃথক অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। ভোক্তা অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুর রহমান এ অভিযান করেন। এসময় মূল্য তালিকার সাথে বিক্রয় মূল্যের অমিল এবং মূল্য তালিকা না থাকায় একটি দোকানকে নগদ ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আরও ২ টি দোকানকে ১ হাজার করে ২ হাজারসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। পাশাপাশি খুচরা পর্যায়ে জনপ্রতি ২ কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করার পরামর্শ দেয় অধিদপ্তর।

ক্রেতা-বিক্রেতারা জানান, দুদিন ধরে নরসিংদীর খুচরা বাজারগুলোতে পুরাতন পেঁয়াজের দাম বেড়ে ২০০ হতে ২১০-২০ টাকা কেজিতে বিক্রি শুরু হয়। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১৬০ থেকে ১৭০ টাকা কেজি। এতে ক্রেতাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়।
তবে সোমবার সকাল থেকে নতুন ও পুরাতন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে খুচরা ও পাইকারী বাজারগুলোতে। দাম কমে পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকা ও নতুন পেঁয়াজ ১৩০-৪০ টাকা কেজিতে। পুরোদমে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে দাম আরও কমবে বলে জানান ক্রেতা-বিক্রেতারা। পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা।

নরসিংদীতে পেঁয়াজের বাজারে অভিযান, ২৭ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩