ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

সুশিক্ষা, জ্ঞানভিত্তিক সমাজ ও ধর্মীয় অনুশাসন মানবাধিকার সমুন্নত রাখার মূলমন্ত্র:ভিসি গিয়াসউদ্দীন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ১৯২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বলেছেন, মানবাধিকার বিষয়টি সাম্প্রতিক বিশ্বে অত্যন্ত আলোচিত ও সমালোচিত গুরুত্বপূর্ণ বিষয়। উন্নত বিশ্বের দেশগুলো তুলনামূলক দরিদ্র এবং দুর্বল দেশগুলোর ব্যাপারে মানবাধিকার ইস্যুকে বাণিজ্যিক অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে, যা মানবাধিকার চেতনার পরিপন্থী। সুশিক্ষিত জাতি, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং ধর্মীয় অনুশাসন প্রতিপালনের মধ্য দিয়ে মানবাধিকারের কাঙ্খিত উন্নতি সম্ভব।

আজ বশেমুরকৃবি’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন ভাইস-চ্যান্সেলর। ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার’ প্রতিপাদ্যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. মোতাহার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রাখেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

সুশিক্ষা, জ্ঞানভিত্তিক সমাজ ও ধর্মীয় অনুশাসন মানবাধিকার সমুন্নত রাখার মূলমন্ত্র:ভিসি গিয়াসউদ্দীন

আপডেট সময় : ০৭:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩