ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

কুমিল্লা-৮ আসনের জাপা প্রার্থীর পক্ষে তোরণ নির্মাণ করায় জরিমানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ১৯৪ বার পঠিত

সুমন চক্রবর্তী, বরুড়া প্রতিনিধি:

কুমিল্লায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর পক্ষে তোরণ নির্মাণ করায় এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার নয়নতলা কামেড্ডা এলাকায় এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. মঈন উদ্দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর আচরণ বিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেছেন বলে নিশ্চিত করেছেন এই ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাপা প্রার্থী ড. ইরফান বিন তোরাব আলীর পক্ষে তোরণ নির্মাণ করায় পৌরসভার কামেড্ডা এলাকার মৃত নওয়াব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেনকে (৫৩) জরিমানা করা হয়। এসময় ওই তোরণ অপসারণ করা হয়।

সহকারী কমিশনার ভূমি মো. মঈন উদ্দিন বলেন, নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা প্রয়োজন প্রশাসন তাই করা হবে। আইনের দৃষ্টিতে সকলে সমান। একইসাথে তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার আহবান জানান।

কুমিল্লা-৮ আসনের জাপা প্রার্থীর পক্ষে তোরণ নির্মাণ করায় জরিমানা

আপডেট সময় : ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩