কুমিল্লা সদর দক্ষিণে ৩০ কেজি গাঁজাসহ আটক ১
- আপডেট সময় : ০৭:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ৩০৬ বার পঠিত

আরাফাত উল্লাহ চৌধুরী, কুমিল্লা সদর দক্ষিণ প্রতিনিধি:
কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ৮ ডিসেম্বর শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার সোয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো-বাগেরহাট জেলার কচুয়া থানার বড় আন্দার মানিক গ্রামের মৃত আঃ হামিদ শেখের ছেলে মোঃ আতিয়ার রহমান (৫০)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে বাগেরহাট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
















