খালি পেটে চা পান করে কঠিন কোনো রোগ বয়ে আনছেন না তো?
- আপডেট সময় : ০৩:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ২৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সকালে ঘুম থেকে ওঠার পর চায়ে চুমুক দেওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু খালি পেটে চা পান করা কি আসলেও ঠিক? অনেকেই হয়তো এমনটি ভেবে দেখেন না। আর এই কারণেই শরীরে অনেক রোগ বাসা বাঁধে।
শুধু সকালে খালি পেটে নয়, দিনের বিভিন্ন সময়ে এমনকি রাতেও এক কাপ চা পান না করলে কিছু মানুষের ঘুম হয় না। আবার অতিরিক্ত চা পানের অভ্যাসও অনিদ্রার কারণ হতে পারে।
তাই বুঝে শুনেই চা পান করা উচিত সবার। এমন সময় আছে যখন চা একেবারেই পান করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক কখন কখন চা পান করা উচিত নয়-
খালি পেটে চা পান:অনেকেই খালি পেটে চা পান করেন। এতে পেপটিক আলসার থেকে শুরু করে গ্যাস্ট্রিক সমস্যা পর্যন্ত সমস্যা হতে পারে। চিকিৎসকরা বলছেন, ঘুম থেকে ওঠার পর চায়ে চুমুক দেওয়ার পরিবর্তে বিস্কুট খেয়ে তারপর চা পান করা ভালো।
খাবারের সাথে চা খাওয়া: ভারী খাবারের সঙ্গে চা পান করতে নিষেধ করেছেন চিকিৎসকরা। এতে হজমের সমস্যা হতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো শরীরে আয়রনের পরিমাণ কমে যায়।
অ্যানিমিয়া ঝুঁকি বাড়ায়। ফলে লিভারেও নানা সমস্যা হতে পারে। তাই ভাত, রুটি, বিরিয়ানি ও অন্য কোনো ভারী খাবারের সঙ্গে চা না খাওয়াই ভালো।
রাতে চা পান করা: অনেকেই অফিস থেকে ফিরে বা ঘুমানোর আগে চা পান করেন। কিন্তু জানেন কি, রাতে চা খাওয়ার অভ্যাস একেবারেই ভালো নয়। চায়ের থিওফাইলাইন মস্তিষ্ককে বেশিক্ষণ সক্রিয় রাখে।
সহজে ঘুমাতে চায় না। রাতে চা পান করলে অনিদ্রা হতে পারে। ঘুমানোর অন্তত ৩ ঘণ্টার মধ্যে চা না পান করাই ভালো।


























