সংবাদ শিরোনাম :
গুগল চ্যাটে আসছে নানা পরিবর্তন: বদলে গেলো লোগো
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ২৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গুগল ম্যাসেজের সাফল্যের পেছনে রয়েছে গুগল চ্যাট। তবে, সম্প্রতি গুগল চ্যাটের সাথে তাদের বিভিন্ন পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে।
নতুন চ্যাট অ্যাপ থিম দেখতে অন্যান্য ওয়ার্কস্পেস অ্যাপের মতোই। তবে অনেকে গুগল মিটের সাথে নতুন থিমকে গুলিয়ে ফেলতে পারেন। গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। মিটের চেয়ে সামান্য চিকন নতুন থিমের গড়ন।
স্ট্যাটাস বার আইকন পরিবর্তন এসেছে। অনুসন্ধানেও পরিবর্তন এসেছে। কোনোকিছু লিখে সার্চ দিলে হাইলাইটেড কিওয়ার্ড দেখা যাবে। ফলে কোনো মেসেজ দ্রুত খুঁজে পাওয়া যাবে। শুধু তাই নয়, গুগল চ্যাটে মিউট অপশনও যুক্ত হয়েছে। এখন প্রয়োজনে-অপ্রয়োজনে আপনায় পুশ নোটিফিকেশন পাঠাবে না গুগল।


















