ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা আরোপকারী দেশ থেকে বাংলাদেশ কোনো পণ্য নেবে না:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা আরোপকারী দেশ থেকে বাংলাদেশ কোনো পণ্য নেবে না।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েন রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের পথে হাঁটছেন।

এসময় জাতীয় পার্টির সঙ্গে বৈঠক কোনো লুকোচুরি নয় দাবি করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনবিরোধী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবার সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা স্বতন্ত্র নির্বাচন করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো বাধা থাকবে না। স্বতন্ত্র প্রার্থীরা জনগণের ভোটে নির্বাচিত হলে কারো আপত্তি নেই।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে। তাদের গোপন লক্ষ্যগুলি আরও ভয়ঙ্কর হতে পারে। বিএনপির নিষ্ঠুর রাজনীতির টার্গেট পুলিশ, সাধারণ মানুষসহ অনেকে।

তিনি বলেন, সকালে সিরাজগঞ্জে মুরগি বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত ৬০০ গাড়ি, ১০টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ থাকবো।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও বিএম মোজাম্মেল হকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞা আরোপকারী দেশ থেকে বাংলাদেশ কোনো পণ্য নেবে না:কাদের

আপডেট সময় : ০৩:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩