দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে লড়বে ১৪ দলও:কাদের
- আপডেট সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলও একসঙ্গে লড়াই করবে। দু-একদিনের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে সমঝোতা করবে আওয়ামী লীগ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের দাবি থাকতেই পারে। তবে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জেতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ১৪ দলের সঙ্গে মূল আলোচনা হয়েছে রাজনৈতিক প্রসঙ্গে। এ দেশকে নিয়ে আন্তর্জাতিক দেশগুলোর সম্পর্কে জোরদার বিষয়ে।
তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না, যারা গুজব ছড়াচ্ছে তারা নির্বাচনে বাধা দিচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ কাউকে বাধা দিতে পারবে না। দেশকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। স্বতঃস্ফূর্ত ভোটারের মাধ্যমেই আওয়ামী লীগ সবকিছুর জবাব দেবে।























