ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বারিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo যাদবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন Logo শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় Logo কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা Logo আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত: মোরছালিন Logo নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! Logo সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর Logo রাজাপুরে র‍্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে অনেকগুলো প্রথমের সমন্বয় ঘটেছে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

১২ জন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রকল্পে প্রেমের গল্পের উপর ১২টি চরকি অরিজিনাল ফিল্ম তৈরি করছেন। এই পুরো প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’ সিনেমা দুটি তিনি নিজেই নির্মাণ করেছেন। আজ (৩০ নভেম্বর) রাত ৮টায় মুক্তি পাবে ‘মিনিস্ট্রি অব লাভ’-এর প্রথম সিনেমা মোস্তফা সরিয়ার ফারুকী পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

‘ইলহাম হওয়ার পর সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার প্রথম কাজ। লেখক হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, পরিচালক হিসেবে ফারুকীর আত্মপ্রকাশ-এই ছবিতে প্রথমবারের মতো অনেক কিছুই ঘটেছে। এবং যে কোন প্রথম জিনিস মানুষের জীবনে খুব বিশেষ। তাই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার জন্য খুব স্পেশাল।’ কথাগুলো বলেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিশা আরও বলেন, ‘এই সিনেমা নিয়ে যদি আরও কিছু বলতে হয়, তাহলে সংক্ষেপে বলব, এই সিনেমাটি সব সন্তানের কাছে তার বাবা-মায়ের অনুভূতির উপহার।’

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘‘অনেক দিন তো কাজ করছি। কখনো ভাবি নাই অভিনয় করব। সেটাও করা হয়ে গেল। ফলে একধরনের সংকোচ ভাব তো আছেই। একই সঙ্গে উত্তেজনাও কাজ করছে। নিজেদের জীবনের গল্প বের করে আনার মধ্যে একটা ভালনারেবিলিটি আছে। কিন্তু হৃদয় খুঁড়ে বেদনা বের করে আনাই তো শিল্পীর কাজ।’

ফারুকী আরও বলেন,‘নিজের সময়টার সাক্ষী হওয়া ছাড়া আমাদের আর কি-ই বা করার আছে? আমরা এখানে সেটাই করার চেষ্টা করেছি। বাবা-মা হিসেবে আমরা বিশেষ কেউ না। সব বাবা-মায়ের গল্পই এক। সন্তানের জন্য সব বাবা-মায়েরই স্পেশাল ত্যাগের গল্প আছে, আনন্দের গল্প আছে, বিব্রতকর গল্প আছে। এই ছবিটা যদি তাদের সেই সব অনুভূতির কথা মনে করিয়ে দেয়, তাহলেই আমরা খুশি হব।’

ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরফ আহমেদ জীবন প্রমুখ।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ হল অভিনেত্রী তিথি এবং তার চলচ্চিত্র নির্মাতা ফারহানের তাদের নবজাতক কন্যাকে লেখা একটি লাভ লেটার। বাইরে থেকে দেখলে এটা সন্তানের দুনিয়ায় আগমন পর্যন্ত একপ্রকার দিনলিপি হলেও ভেতরে লুকিয়ে আছে ব্যক্তি থেকে সমাজ হয়ে রাষ্ট্রের নানা চেহারা।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে অনেকগুলো প্রথমের সমন্বয় ঘটেছে

আপডেট সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩